ভলান্টিয়ার ফর বাংলাদেশ

ব্রিটেনের রাণীর স্বীকৃতি পেলেন করভী

২৩ মে ২০২১, ০৬:৫০ PM
করভী রাখসান্দ

করভী রাখসান্দ © ফেসবুক থেকে সংগৃহীত

ব্রিটেনের রাণীর বিশেষ সম্মাননা পয়েন্টস্ অব লাইট স্বীকৃতি পেয়েছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।

আজ রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন।

করভী রাখসান্দের ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, ‘মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের করভী রাখসান্দকে তাঁর ব্যতিক্রমী কাজের সম্মানে ১৮১তম কমনওয়েলথ পয়েন্টস্ অফ লাইট হিসাবে স্বীকৃতি দিয়েছেন।

আরও পড়ুন: কানাডা ও জার্মানির ভিসা কার্যক্রম চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

পয়েন্টস্ অফ লাইট সম্মাননায় সেই সকল বিশিষ্ট স্বেচ্ছাসেবী ব্যক্তিরা ভূষিত হন যারা তাঁদের নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনন্য অবদান রাখছেন। করভী ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবায় অংশ নিতে বিশেষ সহায়তা করছেন। দেশের প্রায় ৫০টি জেলায় এসব উদ্যমী তরুণরা বরাবরই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।

ধন্যবাদ আমাদের সকল ভলান্টিয়ারকে। তাদের সক্রিয় অংশগ্রহণের কারণেই এটি সম্ভব হয়েছে, যার জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ।’

এ ছাড়া ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পয়েন্টস্ অফ লাইট সম্পর্কে আরও জানতে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের ঠিকানাও যুক্ত করে দেওয়া হয়েছে করভী রাখসান্দের ফেসবুক পেজে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬