বিশ্বের সর্বকনিষ্ঠ ‘প্রোগ্রামার’ আরহাম, নাম ‌উঠল গিনেস বুকে

১১ নভেম্বর ২০২০, ১১:১৩ AM
আরহাম ওম তালসানিয়া

আরহাম ওম তালসানিয়া

বয়স মাত্র ৬ বছর। পড়েন দ্বিতীয় শ্রেণিতে। আর এই বয়সে নিজে নিজে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে তাক লাগাল আহমেদাবাদের এক খুদে। নামও উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

খুদে ওই বালকের নাম আরহাম ওম তালসানিয়া। বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার হিসেবে নজির গড়ল সে। ভবিষ্যতে বড় হয়ে বিজনেস উদ্যোক্তা‌ ‌হতে চায় খুদে আরহাম।

সংবাদসংস্থা এএনআই প্রকাশিত খবরে বলা হয়েছে, পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগামার হয় আরহাম। কিন্তু এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রামিং শিখল খুদে আরহাম?‌ এক সাক্ষাৎকারে সে নিজেই জানায় আসল সত্যিটা।

আরহামের জানায়, ‘‌আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। দু’‌বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। তিন বছর বয়সে আমার নিজস্ব iOS এবং Windows গ্যাজেট ছিল। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে।‌’‌

এরপর বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে আরহাম। পরবর্তীতে নিজের কাজ সংস্থার কাছে পাঠায় আরহাম। কয়েকমাস পরই পাইথনের পক্ষ থেকে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এরপরই রেকর্ডবুকে নাম উঠল তার।

ছেলের এই সাফল্যে খুশি বাবা ওম তালসানিয়াও। তিনি বলেন, ‘‌ছোট থেকেই গ্যাজেটের প্রতি ওর বিশেষ আকর্ষণ ছিল। ট্যাবলেটে গেম খেলত। আমি ওকে প্রাথমিক কিছু কোডিং শিখিয়েছিলাম। তার সাহায্যেই নিজেই গেম বানিয়ে খেলত আরহাম।’‌

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬