কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদক জয় বাংলাদেশের, অনুভূতি জানালেন বিজয়ীরা

০৫ জুলাই ২০২৬, ১০:৩৪ AM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে ইতিহাস গড়ে ৩টি স্বর্ণপদক অর্জন করা বাংলাদেশ দল। শনিবার (৪ জুলাই) রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে এই দলকে সংবর্ধনা জানানো হয়েছে।

এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ, মিলিয়ন এক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য আনিস রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন মোল্লাহ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট মুনির হাসান, বাংলাদেশ দলের কোচ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর মো. আজম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার। এছাড়া মাইক্রসফটের এআই লিড সাদিদ হাসান ও ড. এহসানুল হক ভিডিও বার্তায় পদকজয়ীদের উৎসাহ প্রদান করেন।

এ সময় ডাটা সফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, সব সময় বড় স্বপ্ন দেখবে। জীবন একটি বড চ্যালেঞ্জ। এডাপ্টিবিলিটি হচ্ছে সামনের দিনের গেম চেঞ্জার। যারা তাড়াতাড়ি শিখতে পারে, যুগের সাথে সাথে নিজেদেরকে এডাপ্ট করতে পারবে তাঁরা হবে সামনের দিনের আমাদের ভবিষ্যৎ।

মিলিয়ন এক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য আনিস রহমান বলেন, তোমরা হচ্ছে সামনের দিনের ফিউচার। তোমরা এতো ভাল পারফর্মেন্স করছো যে এটা অবিশ্বাস্য। তোমরা যদি এরকম করে যেতে পারো তাহলে ভবিষ্যৎ তোমাদের মনে রাখবে।

বাংলাদেশ দলের কোচ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. মো. আজম খান বলেন, বাংলাদেশ দলের এই ফলাফলের পিছনের দেশে বিদেশের অনেক মেন্টরের অবদান রয়েছে। তাদের এই ডেডিকেশনের ফলে বাংলাদেশ দলের এই ফলাফল সম্ভব হয়েছে। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

চীন, রাশিয়া, সিঙ্গাপুর, জাপান ও ইরানের মতো প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশসহ এই অঞ্চলের মোট ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে বাংলাদেশের তিন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করে। প্রতিযোগিতায় স্বর্ণপদক দেওয়া মাত্র ১০টি। এরমধ্যে বাংলাদেশ অর্জন করেছে ৩টি। কোনো দেশের হয়ে এটাই সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের রেকর্ড। আর কোনো দেশ দুটির বেশি স্বর্ণপদক পায়নি এই আসরে।

বাংলাদেশের হয়ে এই গৌরব বয়ে আনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায়। আন্তর্জাতিক এই আসরের চূড়ান্ত র‍্যাংকিংয়ে তারা যথাক্রমে ৪র্থ, ৫ম ও ৯ম স্থান অর্জন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থীর পাশাপাশি সম্মানজনক স্বীকৃতিপ্রাপ্ত অন্য প্রতিযোগী, দলের কোচ এবং মেন্টরদেরও সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে স্বর্ণপদকজয়ী লাবিব শাহরিয়ার বলে, এই অলিম্পিয়াড চলাকালীন আমার জীবনে বেশ কিছু সমস্যা চলছিল। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আমি কোনো আপশ করিনি। সবার আগে ছিল আমার দেশের প্রতিনিধিত্ব। দেশের জন্য এই সাফল্য আনতে পেরে আমি গর্বিত।

স্বর্ণপদকজয়ী মো. সাইদুজ্জামান আরাফ বলে, বাংলাদেশ পারে বাংলাদেশ করে, বাংলাদেশ করবে। লেগে থাকলে কন কিছুই অসম্ভব ন্য। সেটাই আমরা করে দেখানো চেষ্টা করে গেছি। এই ফলাফল সামনের দিনে আমাদেরকে আরও ভাল করার জন্য উৎসাহ দিবে।

স্বর্ণপদকজয়ী ত্রিদিব রায় আর্য এর মা বলে, আমারদের সোনার ছেলেরা বিশ্বের অনেকগুলো দেশের সাথে প্রতিযোগিতা করে এই সাফল্য নিয়ে এসেছে। এটা শুধু অভিভাবক হিসেবে আমাদেরকে না পুরো দেশকে গর্বিত করেছে।

শুরুতে এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ীদের নিয়ে আলোচনা করেন মুনির হাসান। তিনি বলেন, ‘তিন বছর আগে আমরা এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু করি। এ বছর প্রথম এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে অংশ নিয়ে আমাদের ছেলেরা রেকর্ড গড়েছে। তাদের সবাইকে অভিনন্দন।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়ে মে মাসে প্রথমার্ধে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে আঞ্চলিক পর্ব ও ১৬ মে বিইউবিটিতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ২০–২৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের পর এই দল নির্বাচন করা হয়।

গত ১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট থেকে অনলাইনে ভিডিও প্রক্টরিং ও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ দলের ৮ জন শিক্ষার্থী। ৬ ঘণ্টার এই প্রতিযোগিতায় বোরিয়াম নামে প্ল্যাটফর্মে ৪টি পৃথক মেশিন লার্নিং সমস্যার সমাধান করে প্রতিযোগীরা।

প্রতিবছরের মত এবারও বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার ছিল রিভ চ্যাট। 

গোল্ড স্পন্সর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পন্সর বিটনা এবং নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা, টিভি পার্টনার দীপ্ত টিভি। অন্যান্য পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডট কম এবং জাদু পিসি।

এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950