অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহের শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে অনলাইন শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধনের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ, উত্তরপত্র মূল্যায়ন, নম্বর অনলাইনে ইনপুট প্রদান, ট্যাবুলেশন, ফলাফল প্রকাশ এবং পরীক্ষা সম্মানী প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করা সম্ভব হবে।

সেখানে আরও বলা হয়েছে, আগ্রহী শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://dcu.ac.bd/) প্রবেশ করে ‘Teacher Registration’ অপশনে গিয়ে ই-মেইল ভেরিফিকেশন ও ওটিপি (OTP) প্রসেস সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি প্রদান করে ফর্ম সাবমিট করতে হবে।

অনলাইন আবেদন শেষে ডাউনলোডকৃত নিবন্ধিত ফর্মটি প্রিন্ট করে স্বাক্ষরসহ নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য যাচাই ও অনুমোদন সম্পন্ন করলে শিক্ষকের অ্যাকাউন্টটি চূড়ান্তভাবে সক্রিয় হবে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬