ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

৩০ আগস্ট ২০২৬, ০২:১৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৪:২৯ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিম্নরূপ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে  ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইন নিবন্ধন (Registration) সম্পন্ন করতে হবে।

আজ রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নিবন্ধন প্রক্রিয়া বিস্তারিতভাবে বলা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া হলো:
১. প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে https://dcu.ac.bd/ প্রবেশ করতে হবে
২. ওয়েবসাইটের New Student Registration অপশনে ক্লিক করতে হবে
৩. প্রদর্শিত পেজে সংশ্লিষ্ট Session নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্যসমূহ যথাযথভাবে পূরণ করে Find My Record-এ ক্লিক করতে হবে
৪. প্রদর্শিত তথ্যসমূহ সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। তথ্য সঠিক থাকলে New Password এবং Confirm Password নির্ধারণ করে Submit করতে হবে।
৫. Submit করার পর শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেসে OTP (One-Time Password) প্রেরণ করা হবে
৬. প্রাপ্ত OTP যথাযথভাবে প্রদান করে Verification সম্পন্ন করলে শিক্ষার্থীর অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

নিবন্ধন প্রক্রিয়ার ভিডিও নির্দেশিকা:
শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সহজে বুঝতে নিচের ভিডিও নির্দেশিকাগুলো অনুসরণ করতে হবে:
Facebook: https://dcu.ac.bd/s/zJs6H36
YouTube: https://dcu.ac.bd/s/GrUvdez

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম:
অফিসিয়াল Facebook Page: https://www.facebook.com/dcuacbdofficial/
অফিসিয়াল YouTube Channel: https://www.youtube.com/@dcuacbdofficial

ভর্তিকৃত শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লিখিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। নিবন্ধন সম্পর্কিত যে কোন প্রয়োজনে [email protected] এড্রেসে ইমেইল করা যাবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬