ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময় বাড়ল

২৫ আগস্ট ২০২৬, ১০:০৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১০:০৮ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির বিষয় চয়েস দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এসব ইউনিটে কিছু আসন শূন্য থাকায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু আগে বিষয় চয়েস দিতে পারেননি বা ভর্তি ফি জমা দিতে ব্যর্থ হয়েছেন এমন শিক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ২৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে বিষয় চয়েস দেওয়া যাবে। বিষয় ও কলেজের নামসহ তালিকা প্রকাশ করা হবে ৩০ আগস্ট রাত ১১টায়।

নির্ধারিত তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ ক্ষেত্রে সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ৬ হাজার ৫০০ টাকা ভর্তি ফি জমা দিতে হবে।

যেভাবে বিষয় চয়েস দিতে হবে
ভর্তিচ্ছুদের dcuadmission.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চয়েস ফরম পূরণ করতে হবে।

কোটায় ভর্তির ক্ষেত্রে নির্দেশনা
পোষ্য (ওয়ার্ড), খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সনদপত্রসহ ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। আবেদনে কলেজ, বিষয় ও ভর্তি পরীক্ষার মেধাক্রম উল্লেখ করতে হবে। কাগজপত্র যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী কোটায় প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনে ভর্তি নিশ্চয়ন করেছেন, তাদের কোটার স্বপক্ষে প্রমাণপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং পূরণ করা চয়েস ফরমের প্রিন্ট কপি ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সংশ্লিষ্ট কলেজের অফিসে জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাইয়ের জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে।

চূড়ান্ত ভর্তি যেভাবে
প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ করে পে-স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্র ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সংশ্লিষ্ট কলেজের অফিসে জমা দিতে হবে।

জমা দেওয়ার কাগজপত্রের মধ্যে রয়েছে- মূল নম্বরপত্র ও এর সত্যায়িত কপি, সর্বশেষ যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেই প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রশংসাপত্র, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি সংক্রান্ত নিয়ম-নীতি পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

May be an image of blueprint and text

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬