দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি

০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ PM
মাউশি লোগো

মাউশি লোগো © সংগৃহীত

শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা আহ্বান করা হয়েছে। জরুরি ভিত্তিতে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছক মোতাবেক এ তালিকা পাঠাতে হবে। বুধবার (২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালকসহ সংশ্লিষ্টদের এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী জরুরীভিত্তিতে আগামী দুই কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছকে- ক্রমিক নং, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইআইএন, প্রতিষ্ঠার তারিখ, প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করতে হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬