ট্রাইবুনালের সাড়ে ৮ হাজার পৃষ্ঠার প্রতিবেদনে স্থান পেল নাহিদ-সারজিসসহ ১৫৮ জুলাই যোদ্ধার নাম

০১ জুন ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
জুলাই বিপ্লবের নেতারা

জুলাই বিপ্লবের নেতারা © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র আইসিটিতে জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আজ রবিবার (১ জুন) এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

এদিকে, সাড়ে ৮ হাজার পৃষ্ঠার এই প্রতিবেদনে স্থান পেয়েছেন নাহিদ-সারজিসসহ ১৫৮ জন জুলাই যোদ্ধার নাম এবং তাদের অবদানের কথা। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়ক ছিলেন। যদিও আজ সন্ধ্যার পর এই তালিকায় নাহিদ-সারজিদের নাম ছিল না বলে ফেসবুকে একটি তালিকায় ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি গুজব বলে জানায় সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। 

সহ-সমন্বয়কের তালিকায় ১৩ নম্বরে থাকা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রতিবেদনটি শেয়ার করে ফেসবুকের এক স্ট্যাটাসে জানান, ট্রাইবুনালের প্রতিবেদন থেকে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নাম বাদ দেওয়া হয়েছে বলে একটা গুজব ছড়িয়ে পড়েছে। অথচ প্রতিবেদনে সমন্বয়কদের পূর্ণাঙ্গ তালিকা রয়েছে বলে জানা গেছে। জুলাই আমাদের প্রাণ, বেঁচে থাকার শক্তি। ট্রাইবুনাল, সরকার, উপদেষ্টা, শিবির, ছাত্রদল যে-ই জুলাই এর ইতিহাস বিকৃতি করার চেষ্টা করুক না কেনো— ছাড় দেওয়া হবে না।

তিনি আরও লেখেন, খুনি হাসিনার বিচার শুরু হওয়ার প্রথম দিনেই বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে দীর্ঘ ৮হাজার পৃষ্ঠার প্রতিবেদন থেকে বিচ্ছিন্নভাবে এক পৃষ্ঠা ব্যবহার করে কেউ এই গুজব ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকারকে আহ্বান জানাচ্ছি।

জানা গেছে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কমিটিতে সমন্বয়ক ছিলেন ৪৯ জন আর সহ-সমন্বয়ক ছিলেন ১০৯ জন। এতে ১নং সমন্বয়ক হিসেবে ছিলেন নাহিদ ইসলামের নাম। এরপর রয়েছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার ও আব্দুল কাদেরের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্য সমন্বয়কদের নাম। এদিকে, ট্রাইবুনালের সাড়ে ৮ হাজার পৃষ্ঠার প্রতিবেদনেও তাদের নামগুলো এভাবেই পর্যায়ক্রমে রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬