ট্রাম্পের আরোপিত শুল্ক বন্ধ করবে যুক্তরাষ্ট্র

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে পাল্টাপাল্টি অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তা সুপ্রিম কোর্টের নির্দেশে এখন থেকে আর সংগ্রহ করা হবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে বন্ধ হবে এই শুল্ক সংগ্রহ।

যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি-এর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তারা ইতোমধ্যে কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিস (CSMS)-এর মাধ্যমে জাহাজ চালকদের বার্তা পাঠিয়েছে। বার্তায় বলা হয়েছে, ট্রাম্পের পূর্ববর্তী আইইইপিএ, ১৯৭৭ সম্পর্কিত আদেশের সঙ্গে সম্পর্কিত সমস্ত শুল্ক কোড মঙ্গলবার থেকে নিষ্ক্রিয় করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করেন। নীতির আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপর ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ ও ‘পাল্টাপাল্টি শুল্ক’ (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করা হয়েছিল। পরে চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েনের সময় এই পাল্টাপাল্টি শুল্ক ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট জরুরি অর্থনৈতিক ক্ষমতা এত মাত্রায় ব্যবহার করেননি।

শুল্ক আরোপের ঘোষণার সময় ট্রাম্প ২ এপ্রিলকে যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন, এই নীতির মাধ্যমে দেশ অর্থনৈতিক মুক্তি পাবে।

তবে গত ২১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করে। আদালত উল্লেখ করেছে, প্রেসিডেন্ট একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ করতে পারবেন না, এটি আইইইপিএ, ১৯৭৭-এর অপব্যবহার। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, “ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে নিজের ইচ্ছামতো শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।”

মাঠ পর্যায়ে এই রায় মঙ্গলবার দিবাগত রাত থেকে কার্যকর হচ্ছে। কেন সর্বোচ্চ আদালতের আদেশ কার্যকর করতে তিন দিন সময় লেগেছে, এ বিষয়ে কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। [সূত্র: রয়টার্স]

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9