ভারতের দীনেশ-রবীন্দ্রপত্র সম্মাননা পেলেন অধ্যাপক সৌমিত্র শেখর

২৩ নভেম্বর ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
ভারতের দীনেশ-রবীন্দ্রপত্র সম্মাননা পেলেন অধ্যাপক সৌমিত্র শেখর

ভারতের দীনেশ-রবীন্দ্রপত্র সম্মাননা পেলেন অধ্যাপক সৌমিত্র শেখর © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পদক ২০২৩ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

শিক্ষা-গবেষণা-উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তাকে এ সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও দীনেশচন্দ্রের প্রপৌত্রী অধ্যাপিকা দেবকন্যা সেন সশরীরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক সৌমিত্র শেখরের হাতে এ সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন।

বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, বাংলাদেশের মন্ত্রী মোস্তাফা জব্বার, কবি মুহম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমাজকর্মী এরোমা দত্ত প্রমুখ এর আগে এ পদক লাভ করেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬