জবি শিক্ষার্থী শুনেই মজিদকে মারধর শুরু করেন মাদকাসক্তরা

০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮ AM
এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ

এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ © টিডিসি ফটো

পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

আটক তিনজনের নাম- উৎসব, হোসেন ও জীবন। উৎসব উত্তেজিত হয়ে বলেন, আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ (বহিষ্কৃত) নেতা সাব্বির ভাইয়ের রাজনীতি করি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌছালে ৮/১০ জন মাদকাসক্ত বখাটে তার ওপর হামলা করে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে হামলা করেন। পরবর্তীতে ৯৯৯ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে উপপরিদর্শক সৌরভ শাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা ঘটনা একটা অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950