শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ইবিতে মানববন্ধন

৩১ আগস্ট ২০২২, ০৮:০০ PM
ইবি মানববন্ধন

ইবি মানববন্ধন © টিডিসি ফটো

মেসে বখাটে কর্তৃক গোপনে এক ছাত্রীর গোসলের ভিডিও করার ঘটনার প্রতিবাদ, শতভাগ আবাসন এবং মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘আমার বোনের সম্মানহানির বিচার চাই’, ‘চিকিৎসা কেন্দ্রের সেবা বাড়াতে হবে’ ‘ইবির সকল শিক্ষার্থীর নিরাপত্তা দিন’, ‘শতভাগ আবসিকতা চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। মানববন্ধনে ক্যাম্পাসসহ মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘ক্যাম্পাসকে শতভাগ আবাসিকতার আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করছি।’

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ স্মারকলিপি গ্রহণ করেন।

এ ছাড়া এ ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন সংসদ। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, সংগঠনের কর্মী কামাল হোসেন, শাকিল হোসেনসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ অন্য নেতাকর্মীরা।

১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950