এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রেড মার্কেটিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৭ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ মার্চ থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: ট্রেড মার্কেটিং;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগ দেবে ডেকো ফুডস, পদ ৩১, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপ, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*বিবিএ/এমবিএ অথবা ব্যবসা প্রশাসন/মার্কেটিং/ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ট্রেড মার্কেটিং প্রোগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: স্কয়ার ফুড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ২৮ মার্চ
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম