‘তারেক রহমান দুর্নীতিতে অনার্স, অর্থ পাচারে মাস্টার্স’

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম © সংগৃহীত

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মন্তব্য করেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতিতে অনার্স ও অর্থ পাচারে (মানি লন্ডারিং) মাস্টার্স। শামীম। কিছুদিন পর বাংলাদেশের মানুষ বিএনপিকে রাজনীতি করতে দেবে না।’

সোমবার (২৯ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃক আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। ঢাকা শহরে বড় একটি মিছিল করতে পারেন নাই। আপনারা নাকি আন্দোলন করে আওয়ামী লীগকে নামিয়ে ফেলবেন। আন্দোলন করে আওয়ামী লীগকে নামানো যাবে না। আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কী কী এটি একমাত্র আওয়ামী লীগ জানে। আর অন্য কোনো রাজনৈতিক দল জানে না।’

আরও পড়ুন : জিয়ার হাতেই অন্ধকারাচ্ছন্ন যুগের সূচনা : জয়

তিনি আরও বলেন, সারাদেশের মানুষ স্লোগান দেয়, ‘মা পুতে মিল্লা, দেশটারে খাইলো গিল্লা’। এতিমের টাকা খেয়ে খালেদা জিয়া জেলে যান আর তার ছেলে তারেক রহমান দুর্নীতির বরপুত্র। শিক্ষাগত যোগ্যতা নাই। মানুষ বলে তারেক দুর্নীতিতে অনার্স ও মানি লন্ডারিংয়ে মাস্টার্স। এ হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা।’

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬