নজরুল কলেজে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

২৫ আগস্ট ২০২২, ০৮:৫৯ PM
নজরুল কলেজে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

নজরুল কলেজে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে সভাপতি হিসেবে নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান হিম দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে আশিক মাহমুদ ও মেহেদী হাসান।

৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাহিন আল মোহাই মেন,সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জিসান ইসলাম ও গৌতম কুমার পাল এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন নুসরাত জাহান তন্নী।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কবি নজরুল সরকারি কলেজে সিরাজগঞ্জ জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়েছেন।এছাড়াও যেকোনো সময় যেকোনো প্রয়োজনে সাধ্যমত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950