মধ্য রাতে তালা ভেঙে ছাত্রী হলে আন্দোলন

১৬ আগস্ট ২০২২, ১১:৩৮ PM
খুবিতে ছাত্রীদের আন্দোলন

খুবিতে ছাত্রীদের আন্দোলন © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক ছাত্রীরা মধ্যেরাতে হলের তালা ভেঙে বিভিন্ন সময় হল প্রভোস্টের বাজে আচরণ, রান্নার সরঞ্জাম জব্দ করার নোটিশের প্রতিবাদে আন্দোলন করছে। মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে ছাত্রীরা প্রথমে হলের ভেতরের তলা ভেঙে বাইরে আসেন। পরবর্তীতে হলের গেট খুলে প্রতিবাদ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জনা যায়, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ছাত্রীদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ধমক দেওয়া থেকে শুরু করে সিট বাতিলের হুমকি দেন। মঙ্গলবার এক ছাত্রী ওই হলে বটি দিয়ে গলা কাটার চেষ্টা করলেও হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যায়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রীদের রান্না করার সরঞ্জাম জব্দ করার নিদের্শ দেয় হল কর্তৃপক্ষ।

ইলেকট্রনিক ডিভাইসসহ, রাইস, কুকার, হিটার এগুলো না সরালে যার রুমে এগুলো পাওয়া যাবে তার সিট বাতিল হয়ে যাবে বলেও জানায়। এছাড়াও কিছু দিন আগে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে এক ছাত্রীকে ৪৫ মিনিট ধরে ধমক এবং শাসানো হয়। যার ফলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। 

আরও পড়ুনঃ হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

ছাত্রীরা আরো অভিযোগ করে জানান, সহকারী প্রভোস্ট ছাত্রীদের হুমকি দিয়ে বলে, হল তোমাদের সুযোগ, অধিকার নয়।যার সমস্যা সে হল থেকে নেমে যাও।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান লিমন বলেন, রাত ১০টা ৫০ মিনিটের দিকে ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। 

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো: শরীফ হাসান লিমন বলেন, আজকে যেহেতু একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে হল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তিনি হয়তো পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারেননি। আশাকরি প্রভোস্ট আসলে সমস্যার সমাধান হবে।

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬