হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

১৬ আগস্ট ২০২২, ০৯:১৮ PM
অপরাজিতা হল

অপরাজিতা হল © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। হলের বাথরুমে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী।

 মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার অপরাজিতা হলের বাথরুমে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী।

আত্মহত্যার চেষ্টাকারী ওই ছাত্রীর নাম খাদিজা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: চবি ভর্তিচ্ছুদের টিটির মারধর, তিনজনকে আটকে রাখার অভিযোগ

হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, খাদিজা সবার অগোচরে বাথরুমে ঢুকে তরকারী কাটার বটি দিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা চালান। ধারালো বটির আঘাতে তার গলার মাঝখানে বেশ কিছু অংশ কেটে যায়। হলের অন্য ছাত্রীরা বিষয়টি টের পেয়ে সাথে সাথে শিক্ষকদের সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সার্জারী বিভাগে ভর্তি রয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন সেটি জানাতে পারেনি কেউ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন। তিনি জানান, দুপুরেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬