বেরোবিতে রাখিবন্ধন উৎসব, মঙ্গল কামনা

১৩ আগস্ট ২০২২, ১১:৪৫ AM
রাখিবন্ধন উৎসব

রাখিবন্ধন উৎসব © টিডিসি ফটো

সব ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা। শুক্রবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ ‍উৎসব পালন করা হয়।

এদিন সন্ধ্যায় সৃষ্টিকর্তার উপাসনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর কুশল বিনিময় হয় এবং বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়ার মাধ্যমে ভাই-বোন সম্পর্কে বন্ধনের আবদ্ধ হন। এসময় দুই শতাধিক ভাইয়ের হাতে বোনেরা রাখি পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সেবা ইন্টারন্যাশনাল বাংলাদেশের কো অর্ডিনেটর কৈলাশ চন্দ্র রায় ও অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুন: ভাইফোঁটা কেন হয়, জানেন?

বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি লিমন শর্মা ও সাধারণ সম্পাদক দীপা রায় সজ্জা বলেন, এই রাখি বন্ধন ভাইয়ের প্রতি দিদির ভালবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং বোনকে আজীবন রক্ষা করার ভাইয়ের শপথের প্রতীক। আমরা এধরনের আয়োজন অব্যাহত রাখবো।

প্রসঙ্গত, রাখিবন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্য নিশ্চিত করে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬