ইবি ভিসির কক্ষ অবরোধ কর্মচারীদের

০৬ আগস্ট ২০২২, ০৯:২২ PM
কর্মচারীদের আন্দোলনে অবরুদ্ধ ইবি উপাচার্য

কর্মচারীদের আন্দোলনে অবরুদ্ধ ইবি উপাচার্য © টিডিসি ফটো

বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয় অবরোধ করে অন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। এ সময় উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) ভেতরে আটকা পড়েন। পরে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় তাকে বাইরে নিয়ে আসা হয়।

শনিবার (০৬ আগস্ট) বেলা ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করেন অস্থায়ী কর্মচারীরা। দীর্ঘদিন তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এ ছাড়া তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাতে মেসে ইটের টুকরো নিক্ষেপ, নিরাপত্তা শঙ্কায় ইবি ছাত্রীরা

এ ঘটনার প্রতিবাদে এদিন বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয় অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় ভেতরে উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) মনিরুল ইসলাম মিল্টন আটকা পড়েন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকেও অবরুদ্ধ করেন তারা। প্রক্টরিয়াল বডির সহায়তায় তারা বাইরে আসেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে আগামীকাল (৭ আগস্ট) আলোচানায় বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। আলোচনায় বসে বিষয়টি সমাধান করা হবে।

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদ…
  • ১৭ মার্চ ২০২৬
ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরায়েলের
  • ১৭ মার্চ ২০২৬
প্রো-ভিসি অধ্যাপক জাফর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
  • ১৭ মার্চ ২০২৬
বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, যুবক নিহত
  • ১৭ মার্চ ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন শেষ ৩০ মার…
  • ১৭ মার্চ ২০২৬
রাবিপ্রবির রমজানের দিনগুলোতে গড়ে ওঠে সম্প্রীতির এক অপূর্ব ম…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence