খুবিসাসের সভাপতি অনিরুদ্ধ, সম্পাদক শরিফুল

১৭ মে ২০২২, ০৯:০১ PM
সভাপতি অনিরুদ্ধ (বামে), সম্পাদক শরিফুল (ডানে)

সভাপতি অনিরুদ্ধ (বামে), সম্পাদক শরিফুল (ডানে) © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অনিরুদ্ধ বিশ্বাস সভাপতি এবং ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে খুবিসাসের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। 

এ সময় নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক আবুল বাশার নাহিদ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহসভাপতি নিগার সুলতানা (ডেইলি বাংলাদেশ), যুগ্ম সম্পাদক মো. রুবায়েত হোসেন (আজকের পত্রিকা), অর্থ সম্পাদক মশিউর রহমান (সময়ের আলো), সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ (জাগো নিউজ), দপ্তর সম্পাদক আকিল খান (বাংলাদেশ টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হক (নয়া শতাব্দী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. যায়েদ বিন সিদ্দিক (একুশে টিভি অনলাইন), কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ (অর্থনীতির কাগজ) ও প্রাণ প্রতিম কুন্ডু (মাগুরা নিউজ টুডে.কম) নির্বাচিত হয়েছেন।

চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ
  • ১২ নভেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের শতাধিক ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় একমাত্র আসামি লিমনের ম…
  • ১২ নভেম্বর ২০২৬
আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950