বিশ্ববিদ্যালয়ের সামনেই ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

১৬ মে ২০২২, ০৬:১১ PM
 ভুক্তোভোগী শিক্ষার্থী আবু আনছার

ভুক্তোভোগী শিক্ষার্থী আবু আনছার © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু আনছার (২০)। গতকাল রোববার (১৫ মে) রাত ৯টা ২৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত ভিক্টর পরিবহনের কাউন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, রাত সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাই। সদরঘাট থেকে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাবার খাওয়ার জন্য আসি। এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ।

পালানোর চেষ্টা করলে আমাকে জানে মেরে দেবে। ছিনতাইকারী বলে আমার আশপাশে তাদের অনেক লোকজন আছে। পালানোর চেষ্টা করলে তারা ধরে ফেলবে। তখন ছিনতাইকারী আমার মানিব্যাগ কেড়ে নেয়।

তিনি বলেন, এরপর আমার ফোনও কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করলে সুযোগ বুঝে দৌড় দেই। দৌড়ে সামনে এগিয়ে গিয়ে দু’জন লোককে বলি আমার ছিনতাই হয়েছে। তারপর নিকটস্থ ভিক্টোরিয়া পার্কে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে সাহায্য চাই। তখন সেখান থেকে একজন পুলিশ কনস্টেবল আমাকে বাসে তুলে দেয় গন্তব্যে যাওয়ার জন্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এটা নিয়ে থানায় মামলা করুক। আমরা পুলিশকে বলে সহযোগিতা করবো।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬