মাইক্রোসফটে ডাক পেলেন কুবি শিক্ষার্থী রাজিব

০৫ মে ২০২২, ০৯:০২ PM
কুবি শিক্ষার্থী রাজিব

কুবি শিক্ষার্থী রাজিব © সংগৃহীত

বিশ্বের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী রাজীব চন্দ্র পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কুবির প্রথম শিক্ষার্থী হিসেবে মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

জানা গেছে, ২৯ এপ্রিল মাইক্রোসফটের অফিশিয়াল মেইল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ১৫ অক্টোবর মাইক্রোসফট কর্পোরেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আয়ারল্যান্ডের ডাবলিনে মাইক্রোসফট রিসার্চ সেন্টারে যোগদান করবেন তিনি।

মাইক্রোসফটে কাজের সুযোগ পাওয়াকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছেন রাজীব। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমি সবসময় চেয়েছি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে কাজ করার। আমরা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোতে পড়াশোনা করি তাদের লক্ষ্য থাকে গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মত বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে কাজ করা। আজ আমি সেটা পেয়েছি, যা আমার জীবনের লক্ষ্য ছিল। আমি খুবই সৌভাগ্যবান।
 
কুবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেকেই কোডিং, সফটওয়্যার ভিত্তিক কাজগুলো করতে চাই। কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা হল ভয়। আমিও ভয়ে পেয়েছি শুরুতে কিন্তু এগুলো কোন বিষয় নয়। আমার জানা মতে কুবির অনেকে আছেন, যারা সফটওয়্যার ভিত্তিক বিভিন্ন অফিসে কাজ করার ক্ষমতা রাখে। তাদের সে দক্ষতা আছে, শুধু প্রসেস জানাটা জরুরি।

এদিকে প্রথম শিক্ষার্থী হিসেবে রাজীবের মাইক্রোসফটে যোগদানের খবরে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থীরা। রাজীবের বিভিন্ন প্রজেক্টের সাবেক টিমমেট ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খলিল আহমেদ বলেন, রাজীব পালের মধ্যে শুরু থেকে কোডিং করার আগ্রহ দেখতে পাই আমরা। সে শুরু থেকে প্রচণ্ড পরিশ্রমী ছিলেন। কোডিং শেখার, জানার চেষ্টা করেছেন, স্কিল ডেভেলপমেন্ট করেছেন এবং আজকে সফল হয়েছেন। রাজীব প্রমাণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেও মাইক্রোসফট, গুগলে কাজ করা সম্ভব। আগামীতে কুবির সিএসই বিভাগ আরও সুখবর নিয়ে আসবে।

উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রের তথ্যে নতুন পরিবর্তন
  • ১২ নভেম্বর ২০২৬
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিত…
  • ১২ নভেম্বর ২০২৬
যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950