বেরোবিতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল

১৬ এপ্রিল ২০২২, ১২:৩৪ AM
বেরোবিতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল

বেরোবিতে বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর রসায়ন বিভাগের গ্যালারি রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার কৃতি সন্তান রংপুরের পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) শহীদুল্লাহ কাউসার, নীলফামারী জেলার পুলিশ সুপার কমান্ডেন্ট- আব্দুল্লাহ আল ফারুক, ইস্টান ব্যাংক রংপুর শাখার ম্যানেজার আব্দুল্লাহ মামুন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হারুন আর রশীদ, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান-ইলিয়াস সাব্বির ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক জাকিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি প্রধান আলী হাসান, রংপুর ট্রাফিক ইনসপেক্টর- বেলাল হোসেন, বগুড়ার বিডিবিএলের ম্যানেজার জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বগুড়া জেলা হতে আগত বেরোবির প্রায় দুই শতাধিক সাবেক- বর্তমান শিক্ষার্থী।

জেলা সমিতির সভাপতি পাভেল ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, 'প্রতিবছরের ন্যায় এবারো বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে। আমরা শিক্ষার্থীর পাশে আছি থাকবো'।

রামেক উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬