১০১ টাকা কাবিনে বিয়ে করলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রী

০৯ এপ্রিল ২০২২, ০৬:৫৩ PM

© সংগৃহীত

 

মুসলিম আইন অনুযায়ী দেনমোহর বিয়ের অন্যতম শর্ত। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে দেনমোহর প্রাপ্য। বর্তমান সমাজে অনেক বেশি দেনমোহর দিয়ে বিবাহ করার চিরাচরিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। ইসলামিবিদের মত হলো অতিরিক্ত দেনমোহর চাপিয়ে দেওয়া এক ধরনের শত্রুতা।

সমাজের এই চিরাচরিত প্রথাকে ভেঙে মাত্র ১০১ টাকা কাবিনে বিয়ে করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী জুয়েনা হক মুমু। পরে এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দিয়েছে। অনেকেই শিক্ষার্থীকে প্রশংসায় ভাসিয়েছেন আবার অনেকে এটার সমালোচনাও করেছেন।

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে এই সংবাদটি ভাইরাল হলে সেখানে ববি শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করেন। অনেকে ভূয়সী প্রশংসা করেছেন আবার কেউ কেউ করেছেন সমালোচনা।

বায়েজিদ হোসেন নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ইসলামি পরিভাষায় সর্বনিম্ন মোহর ১০ দিরহাম হওয়া উচিত। তাতে বাংলাদেশী টাকায় ৩১৫০ টাকা হয়। এর নিচে মোহর হয়না।

মাসুদ রানা নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ফি আমানিল্লাহ যারা নিয়ত সুন্দর আল্লাহ তাকে সেই অনুসারে প্রতিদান দেন।

এ বিষয়ে জুয়েনা হক মুমু বলেন, অনেক মেয়ে এবং মেয়ের ফ্যামিলি ইনসিকিউরড থাকে মেয়ের ফিউচার নিয়ে। ওই জায়গা থেকে আমার মনে হয়েছে কাবিন কখনোই কাউকে সিকিউরিটি দিতে পারে না। বরং এটা মেয়ের আত্মসম্মানের ব্যাপার।

তিনি আরও বলেন, কাবিনের টাকায় ডিভোর্সের পরের জীবন কাটাবে এমন খারাপ নিয়তের বিয়ে কখনোই সুখ আনতে পারে না। সম্পর্কে ভালোবাসা এবং বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব।

প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950