জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ, সম্পাদক রাজু

৩১ মার্চ ২০২২, ০৮:২৮ PM
সভাপতি সাঈদ ও সম্পাদক রাজু

সভাপতি সাঈদ ও সম্পাদক রাজু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২২ কার্যপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রাজু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আইনুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর মেফতাহুল হাসান, ডেপুটি রেজিস্ট্রার জিয়াদুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দিন।

আরও পড়ুন: রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৪ জুলাই

অন্যান্য পদের মধ্যে— সহ সভাপতি পদে এফ এম নওরুজ্জামান নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ময়না আকতার, সাংগঠনিক সম্পাদক পদে তৌফিকুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক পদে মোর্শেদ হাসান আসিফ, অর্থ সম্পাদক পদে সুস্মিতা বনিক, প্রচার সম্পাদক পদে শারমিন সুলতানা নিশি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মাহমুদ তানজীদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে—শাহিনুল ইসলাম সাগর, রায়হান সিদ্দিকী আম্মান, রুবেল মিয়া সংরক্ষিত নারী সদস্য পদে জান্নাতুল শাহরিন অনন্যা ও সানজিদা চৌধুরী পিয়া নির্বাচিত হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close