খেলায় মারামারির ঘটনায় জড়িত সেই শিক্ষার্থীকে শোকজ

৩০ মার্চ ২০২২, ০৪:১৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ক্রিকেট খেলায় মারামারির ঘটনায় জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের ‘ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে চিঠির উত্তর দেয়ার (কারণ দর্শানোর) জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পুকুর পাড়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহেল শিহাবকে শারীরিকভাবে লাঞ্চিত করে আহত করেন । ছাত্রশৃঙ্খলা বিধি মোতাবেক কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপর্যুক্ত কারণ দর্শানোর জন্য আপনাকে বলা হলো ।

আরও পড়ুন: ৪০তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেলেন ১৯৬৩ জন (তালিকা)

এর আগে গত ২৮ মার্চ (সোমবার) মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। এ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দফায় মারামারির ঘটনা ঘটে।

খেলাচলাকালীন প্রথম দফায় মারামারি ঘটনা ঘটে। এ সময় সিনিয়র শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সহায়তায় বিষয়টি সমাধান করে পুনরায় খেলা শুরু হয়। খেলা শেষে সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে সমাঝোতা করার জন্য শিহাবকে ডাকা হয়। শিহাব সেখানে গেলে মামুন তাকে মারধর করে। শিহাব এতে গুরুতর আহত হন।

বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়…
  • ১৭ মার্চ ২০২৬
খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান
  • ১৭ মার্চ ২০২৬
গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি
  • ১৭ মার্চ ২০২৬
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড চরাঞ্চল, ভোলায় ঈদের আগে ঘরহারা অর্ধশত …
  • ১৭ মার্চ ২০২৬
ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 
  • ১৭ মার্চ ২০২৬
জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence