জবি শিক্ষক সমিতির সেমিনার কাল, সময়সূচিতে পরিবর্তন

২৭ মার্চ ২০২২, ০৭:৪৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি “বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক” শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে সভার আগের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

রোববার (২৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টায় “বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক” শীর্ষক আলোচনা সভা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণবশত সভাটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সম্মেলনের আড়াই বছর পর জবি ছাত্রলীগের কমিটি

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি) ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close