বঙ্গবন্ধুর সমাধিতে ববি শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

২৫ মার্চ ২০২২, ০৯:১১ PM
শ্রদ্ধা নিবেদন করছেন

শ্রদ্ধা নিবেদন করছেন © টিডিসি ফটো

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধ কমপ্লেক্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নেতৃবৃন্দ।

আরও পড়ুন: এ যাত্রায় বেঁচে গেলেন ইমরান খান!

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউম, সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব সুজন চন্দ্ৰ পালসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য সকলকে সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বহিতে উপাচার্য ও শিক্ষক সমিতির সভাপতি স্বাক্ষর করেন।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950