তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

২২ মার্চ ২০২২, ০২:৪৬ PM
সাত কলেজের আন্দোলন

সাত কলেজের আন্দোলন © টিডিসি ফটো

চূড়ান্ত পরীক্ষায় প্রমোশনসহ তিন দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টায় রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, করােনা সংক্রমণ থাকায় সাত কলেজের দর্শন বিভাগের ফলাফল বিপর্যয় হয়েছে। তাই মানবিক বিবেচনায় ১ম, ২য়, ৩য় বর্ষ (১৭-১৮,১৮-১৯,১৯-২০) সেশনের পরীক্ষায় অকৃতকার্য সকল বিভাগের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমােশন চাই। তারা বলেন, করােনা সংক্রমনের কারণে আমরা একই বর্ষে দুই বছর অতিক্রম করে ফেলেছি। যেখানে ৪ বছরে অনার্স শেষ হওয়ার কথা ছিল। এখন এই সংক্রমণ এবং নতুন পরীক্ষা সিস্টেমের কারণে যদি শিক্ষার্থীদের আরাে একটি বছর চলে যায় তবে আমাদের অনেক ক্ষতির মধ্যে পড়তে হবে।

আরও পড়ুন- ঢাবিতে সান্ধ্য কোর্স আসছে ‘অনিয়মিত প্রোগ্রাম’ নামে

এসময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

১। করােনা সংক্রমনের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমােশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযােগ দিতে হবে।

২। দর্শন বিভাগের প্রশ্নের মান বন্টন পরিবর্তন করতে হবে।

৩। গণহারে ফেল করার কারণ ও প্রতিরােধে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।

অপরদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

ট্যাগ: ঢাবি
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950