ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছের মিটিং চলছে

১৮ মার্চ ২০২২, ১২:৫৭ PM
ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছের মিটিং চলছে

ভর্তি পরীক্ষা নিয়ে গুচ্ছের মিটিং চলছে © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বিতীয়বারের মত ভর্তি পরীক্ষা আয়োজন করতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রথম সভা জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে শুরু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ সভা দুপুর ২টায় শেষ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভা সূত্রে জানা গেছে, প্রথমবারের ত্রুটি-বিচ্যুতি সমাধানে এ সভায় উপাচার্যরা মতামত দিচ্ছেন। ভর্তি পরীক্ষা আয়োজনে টেকনিক্যাল বিষয়গুলোও এ সভায় আলোচনা হবে। এছাড়া এতে গুচ্ছের সকল সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সভা শেষে জানানো হবে।

এর আগে, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মত সমন্বিত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা সমাপ্ত ঘোষণা করলেও ফাঁকা থেকে গেছে আসন। এছাড়া বড় একটি অংশ এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি। এছাড়া প্রথমবারের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সমালোচিত হয়েছে এ পদ্ধতি।

আরও পড়ুন: আগামীতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা

২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081