ভিসি হওয়ার পর বিজিএমইএ পর্ষদ থেকে পদত্যাগ রুবানা হকের

১৭ মার্চ ২০২২, ০১:৫০ PM
ড. রুবানা হক

ড. রুবানা হক © টিডিসি ফটো

পোশাক রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সাবেক সভাপতি ড. রুবানা হক। 

গত ফেব্রুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিসি হওয়ার পর তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে চিঠি দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রুবানা হক। তার জায়গায় পর্ষদে স্থান পেয়েছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা।

আরও পড়ুন: যেভাবে স্কুলশিক্ষিকা থেকে উপাচার্য হলেন সফল ব্যবসায়ী ড. রুবানা হক

নীলা হোসনে আরা ২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল- সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। বিজিএমইএ’র ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় রুবানা হকের পরিবর্তে নীলা হোসনে আরার নাম দেখা যাচ্ছে।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রুবানা হক ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে অবস্থিত আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য হলেন ড. রুবানা হক

জানা গেছে, রুবানা হক নির্বাচিত হওয়ার পর কোনও পর্ষদ সভায় অংশ নেননি। আগের কমিটির সভাপতি রুবানা হক গত নির্বাচনে ফোরাম নামের একটি প্যানেল নিয়ে নির্বাচন করেছিলেন। মোট ৩৫টি পদের মধ্যে তিনিসহ তার প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close