খুবির সাবেক অধ্যাপক রশিদুজ্জামান আর নেই

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৯ PM
খুবির সাবেক অধ্যাপক রশিদুজ্জামান মারা গেছেন

খুবির সাবেক অধ্যাপক রশিদুজ্জামান মারা গেছেন © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন ডিসিপ্লিনের সাবেক শিক্ষক এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের প্রথম ডিন প্রফেসর এ. বি. এম রশিদুজ্জামান মারা গেছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় ঢাকাস্থ আহছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন মসজিদের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আরও একবার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আছর ইকবাল নগর জামে মসজিদে। পরে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অব এডভান্সড স্টাডিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি দীর্ঘ দিন ধরে আযম খান কমার্স কলেজে শিক্ষকতা করেন। মাধ্যমিক ও. স্নাতক পর্যায়ে তিনি বেশ কয়েকটি পাঠ্য গ্রন্থ রচনা করেন।

আরও পড়ুন: আবেগঘন বিদায় খুবি উপাচার্যের, বিতর্কও পিছু ছাড়েনি দশকজুড়ে

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর এ.বি.এম রশিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নুর উন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ উভয় ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস অনুরূপ শোক প্রকাশ করেছেন।
পৃথক বিবৃতিতে আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এসএম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬