ববিতে ভালোবাসা দিবস বর্জনে প্রতিবাদী মিছিল

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৫ PM

নিখিল বাংলা চিরকুমার সংঘের মিছিল

নিখিল বাংলা চিরকুমার সংঘের মিছিল © সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিখিল বাংলা চিরকুমার সংঘ ‘নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ’- স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবস বর্জনের ঘোষণা দিয়ে প্রতিবাদী মিছিল করেছে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংগঠনের সদস্যরা জড়ো হন। এ সময় এক সদস্যকে ফুলের মালা পরিয়ে দেন অপর সদস্যরা। এরপর বের করা হয় ভালোবাসা দিবস বর্জনের মিছিল।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এর আগে ‘এক একটি কাপল ধরো, কাপল ধরে সিঙ্গেল করো’ নেতাকর্মীদের এমন স্লোগান উত্তপ্ত হয় ক্যাম্পাস।।

আরও পড়ুন: দশ টাকার নোটে পাওয়া নাম্বারে পরিচয়, সুখে আছেন সোহেল-রওশন

সংগঠনের সভাপতি রাকিব হোসাইন জানান, তারা পুঁজিবাদী প্রেমের বিপক্ষে। প্রেমের নামে অভিনয় মানুষের জীবনকে নষ্ট করে। এ অভিনয় থেকে নিজের জীবনকে রক্ষা করে পড়াশোনা শেষে দেশের কাজে নিজেকে শামিল করার আহ্বান জানান।

তিনি আরও জানান, তাদের সংগঠনে যারা রয়েছে, তারা কেউ প্রেমে জড়াতে পারবে না। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে তাদের সহকর্মীদের মাধ্যমে খবর রাখা হয়। আর কেউ প্রেমে জড়িয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করা হবে

বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950