ক্যান্সারে ইডেন কলেজের অধ্যাপকের মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ PM
অধ্যাপক তাহমিনা কবীর সাবা

অধ্যাপক তাহমিনা কবীর সাবা © ফাইল ফটো

রাজধানীর ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক তাহমিনা কবীর সাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়৷ ইডেন মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইডেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মেহেরুন্নেসা মেরি জানান, করোনাকালীন সময়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন৷ এরপর ওনার ক্যান্সার ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ দাফনের উদ্দেশ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলার শান্তানপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে ৷ সহকর্মীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অধ্যাপক।

অধ্যাপক তাহমিনা কবীর সাবা ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬