‘গণহারের ফেলের ফলাফল মানি না’

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রিলিমিনারি-টু-মাস্টার্স’ পরীক্ষায় শিক্ষার্থীদের গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রিলিমিনারি-টু-মাস্টার্স’ পরীক্ষায় শিক্ষার্থীদের গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রিলিমিনারি-টু-মাস্টার্স’ পরীক্ষায় শিক্ষার্থীদের গণহারে অকৃতকার্য দেখানোর প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। করোনাকালীন সীমিত সিলেবাসে ২০১৭-১৮ সেশনের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনেকেই ফেল করেন।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁরা এক মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দেওয়াসহ শেষ বর্ষে ভর্তির সুযোগ চান।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাঁদের দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। তাতে এই ফলাফলকে বৈষম্যমূলক বলা হয়েছে। প্ল্যাকার্ডে ‘গণহারের ফেলের ফলাফল মানি না’ লেখা ছিল। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. সুইট, আফসানা আক্তার, মো. সুমন, হেলাল উদ্দিন, প্রদীপ কুমার, আল আমীন, আসিফা খাতুন প্রমুখ।

আরও পড়ুন: মাস্টার্স পড়ুয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হলেন ইউপি চেয়ারম্যান

তাঁরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি-টু-মাস্টার্স ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের ২০২১ সালের সেপ্টেম্বরে সীমিত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ১ তারিখে এর ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৭টি বিভাগে পরীক্ষা দিয়েছিল ৬০ হাজার ৬৩ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ২৭ হাজার ৩৬০ জন।

তাঁরা জানান, রাজশাহী কলেজের আট বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন ১ হাজার ৪৫৯ জন। তার মধ্যে পাস করেছেন মাত্র ১৯৯ জন। গণহারে এই ফেল শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। এই ফলাফল অবিশ্বাস্য। তাঁরা বলছেন, দুই বছর করোনা পরিস্থিতিসহ তাঁরা চার বছরের সেশনজটে পড়েছেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রীর স্বপ্ন পুড়ল আগুনে, চলে গেলেন ছোট বোনও

বক্তারা বলেন, মাস্টার্স প্রথম পর্বের ফলাফল কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগে না। এ জন্য শেষ বর্ষে উত্তীর্ণ হওয়া লাগে। তাদের শেষ বর্ষে যেকোনো শর্তে ভর্তির সুযোগ দেওয়া হোক। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ফি ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • ১৩ নভেম্বর ২০২৬
অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950