জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি বুয়েট অধ্যাপক নিজামউদ্দিন

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৫ PM
ড. নিজামউদ্দিন আহমেদ

ড. নিজামউদ্দিন আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. নিজামউদ্দিন আহমেদকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ড. নিজামউদ্দিন আহমেদকে আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির এই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ড. নিজামউদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা এর স্থাপত্য বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. নিজামউদ্দিন আহমেদ-কে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো-

১) প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে;

২) এই পদে তিনি তার সর্বশেষ আহরিত বেতনভাতার সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন;

৩) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৪) তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন;

৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে-কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়।

তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950