জবি ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি শিব্বির, সম্পাদক নিলয়

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫ PM
সভাপতি-সম্পাদক

সভাপতি-সম্পাদক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে শিব্বির আহমেদ (১২তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম নিলয় (১২তম ব্যাচ)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপস্থিত পূর্ব কমিটির প্রেসিডেন্ট ও অন্যান্য এক্সিকিউটিভদের আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। ম্যানেজমেন্ট ক্লাবের মডারেটর প্রফেসর মো. মিজানুর রহমান কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা বুয়েট

নতুন কমিটির সহ-সভাপতি পদে মো. ইসমাইল মজুমদার (১২তম ব্যাচ) ও মাহিদুল হোসেন সুপম (১২তম ব্যাচ) এবং ট্রেজারার পদে মোঃ হাসিবুল হাসান তন্ময় (১২তম ব্যাচ) যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফারিহা হোসেন (১৩তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

অর্গানাইজিং সেক্রেটারি বিকাশ সরকার (১৩তম ব্যাচ), অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি তাহমিনা আক্তার (১৩তম ব্যাচ), ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি আলাভী নাফিসা (১৪তম ব্যাচ), ডিজিটাল মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং হেড সেক্রেটারি মুশফিকুর সালেহিন ভূঁইয়ান (১৪তম ব্যাচ), কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড এইচআর সেক্রেটারি জান্নাতুল ফেরদাউস (১৪তম ব্যাচ), কমিউনিকেশন সেক্রেটারি মোঃ ফরহাদ হোসাইনয় (১৪তম ব্যাচ), পাবলিক রিলেশন সেক্রেটারি মোঃ ফিরোজ আহমেদ (১৪তম ব্যাচ), অপারেশনাল সেক্রেটারি মাহফুজুর রহমান (১৪তম ব্যাচ), কালচারাল সেক্রেটারি কাজী তাজরীন অর্পা (১৪তম ব্যাচ), লজিস্টিক ম্যানেজমেন্ট সেক্রেটারি মোঃ সোহেল বাদশা (১৪তম ব্যাচ), ইনফর্মেশন সেক্রেটারি জুবায়ের বিন মাহমুদ বিন্ত (১৪তম ব্যাচ) এবং পাবলিকেশন সেক্রেটারি মোঃ হাসানুর রহমান (১৪তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

ট্যাগ: জবি জবি
দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬