কুবিতে আইটি সোসাইটির সভাপতি জাওয়াদ, সম্পাদক আকিব

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭ PM
জাওয়াদ সিদ্দিকি শাফি ও  মো. আকিব হাসান

জাওয়াদ সিদ্দিকি শাফি ও মো. আকিব হাসান © সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য প্রযুক্তি বিষয়ক সংগঠন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি' নতুন কার্যনির্বাহী ২০২১-২২ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আইটি সোসাইটির সাবেক সভাপতি মো. শিহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জাওয়াদ সিদ্দিকি শাফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. আকিব হাসান।

আরও পড়ুন: ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর: চালক-হেলপার কারাগারে

কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মুহাম্মদ রাশেদুল হাসান(আইসিটি), মোঃ আল আমিন (এমসিজে) এবং নাজমুল আলম রিদয় (প্রতœতত্ত্ব)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জাহিদ হাসান (সিএসই), সাদিয়া আফরিন জেরিন (আইসিটি), নাজমুল ইসলাম নাঈম (আইসিটি), অর্পিতা সাহা (আইসিটি)। সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার(পরিসংখ্যান), ফরহাদ আহমেদ(আইসিটি), রিদওয়ান হোসাইন (ইংরেজি) এবং শিহাব উদ্দিন হিমেল (সিএসই)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক রেজোয়ান আহমেদ (আইসিটি), যোগাযোগ ও মিডিয়া সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম (এমসিজে), দপ্তর সম্পাদক তৌসিফ বিন পারভেজ (আইসিটি), প্রচার সম্পাদক তারেক মাহমুদ রনি (সিএসই), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহিন খান (আইসিটি), মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম নয়ন (সিএসই), নারী বিষয়ক সম্পাদক জান্নাতুন নাওয়ার নাজিয়া (আইসিটি)। এতে পাঁচজনকে সহ সম্পাদক এবং সাতজনকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬