বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ মার্চ

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২ মার্চ হতে শুরু হবে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি ) অনলাইনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

গেল ২৯ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ১১ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তাদের ১৬ ও ১৭ জানুয়ারি সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয়।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬