হলের ডাইনিং শিক্ষার্থীদের সঙ্গে খেয়ে ৩৫ টাকা বিল দিলেন খুবি উপাচার্য

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২২ PM
উপাচার্যের হল পরিদর্শন

উপাচার্যের হল পরিদর্শন © সংগৃহিত

হলে শিক্ষার্থীদের খাবারের মান পর্যবেক্ষণ করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আকস্মিকভাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হলের ডাইনিং রুম পরিদর্শন করেন এবং রান্না করা খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা খাবারের মান নিয়ে উপাচার্যের কাছে সন্তোষ প্রকাশ করেছেন। পরে শিক্ষার্থীদের জন্য ডাইনিংয়ে রান্না করা খাবার (ভাত, মুরগির মাংস, সবজি ও ডাল) খেয়ে উপাচার্য নির্ধারিত খাবার মূল্য ৩৫ টাকা নিজ পকেট থেকে পরিশোধ করেন।

এ সময় তিনি হলের ডাইনিং পরিচালনাকারী শিক্ষার্থীদের ডেকে কথা বলেন এবং খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। খাবারের মান যেন সবসময় সন্তোষজনক থাকে সে বিষয়েও নির্দেশনা দেন তিনি। হল পরিদর্শনকালে উপাচার্য হলের চলমান উন্নয়নমূলক কাজও ঘুরে দেখেন।  

আরো পড়ুনঃ নিজ বাড়িতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

পরে উপাচার্য খান বাহাদুর আহছানউল্লা হল পরিদর্শন করেন। এ সময় তিনি রান্না ঘর, ডাইনিং ও ক্যান্টিন ঘুরে দেখেন। উপাচার্য হলের খোঁজ-খবর নেন এবং শিগগিরই নতুন রান্না ঘর তৈরির পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি হলের আশপাশের পরিবেশ উন্নয়ন ও পর্যায়ক্রমে হলের অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

হল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইকবাল হোসেন, উভয় হলের সহকারী প্রভোস্টরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close