কুবিতে সশরীরে প্রথমবর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারি থেকে।  

রোববার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলমান থাকবে।

এর আগে, এবছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মোট ১৯টি বিভাগের স্নাতক প্রথমবর্ষে প্রতি আসনে বিপরীতে আবেদন করেছিলেন ৪০ জন ভর্তিচ্ছু। তিন ইউনিটে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪১ হাজার ৩২৪ জন ভর্তিচ্ছু।

গত ২ জানুয়ারি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে যা এখন প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো ফাঁকা রয়েছে ২১০টি আসন। তাই চতুর্থবারের মতো সাক্ষাৎকার ও ভর্তির সময় বাড়ানো হয়।

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950