সব ধর্মই মানবতার কথা বলে: ববি উপাচার্য

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছে ববি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছে ববি উপাচার্য © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল দেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য় বলেন সব ধর্মেই অত্যন্ত জোরালো ভাবে মানবতার কথা বলা আছে।

শনিবার (৫ই ফেব্রুয়ারী) বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় সরস্বতী পূজার। ওই আয়োজনের আহ্বায়ক হিসেবে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে সীমিত আকারে এই পূজার আনুষ্ঠানিকতা পালন করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন তারা।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বেলা ১২ টায় পূজা মন্ডপে উপস্থিন হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, হলসমূহের প্রভোস্ট, সাবেক প্রক্টর সুব্রত কুমাস দাসসহ সংশ্লিষ্টরা।

এসময় উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'সকল ধর্মই অত্যন্ত জোরালো ভাবে মানবতার কথা বলা আছে। সেই বিষয়টিকে আজকে সামনে নিয়ে আমাদের মধ্যে ব্রত নিতে হবে। বাণী অর্চনার এই আয়োজনের মধ্য দিয়ে আমরা নিজেদের মধ্যে একটি সংকল্প নেই যে, আমরা আলোকিত মানুষ হবো, আমরা মানবিক মানুষ হবো এবং আমরা বিজ্ঞানমনস্ক মানুষ হবো।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950