আলপনার রঙিন সাজে সজ্জিত জবি

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩২ PM
আলপনায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

আলপনায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) © টিডিসি ফটো

আগামীকাল বিদ্যার দেবী সরস্বতী পূজা। প্রতিবারের ন্যায় এইবারও পূজা উদযাপন করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাঙ্গনে। তাই  পূজা উপলক্ষে বর্ণিল আলপনায় সেজেছে পুরান ঢাকায় অবস্থিত এই ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পূজা উদযাপন উপলক্ষে  উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝেও।

সরেজমিনে দেখা যায়, পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে শুরু করে শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা একেছে শিক্ষার্থীরা।

এছাড়াও, ক্যাম্পাস সাজাতে কাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংঘ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো।

আগামীকাল শনিবার (৫ ফেব্রুয়ারি)  অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রঙিন করে তুলতে আঁকা হয়েছে আলপনা। এতে পূজার আগেই বিশ্ববিদ্যালয়ে ফিরেছে এক ধরনের সতেজ রূপ।

আরও পড়ুন: রাবি হবে ‘মডেল’ বিশ্ববিদ্যালয়

সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক মিঠুন বাড়ৈ জানান, পূজা উপলক্ষে আমরা স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব ক্যাম্পাস সাজানো সম্পন্ন করেছি। সকল ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের  সহযোগিতায় পূজা উপলক্ষে আমরা আগামীকাল বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন ও উদযাপন করবো।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য দেবনাথ বলেন, আমরা প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। ক্যাম্পাসে নিজেদের বিভাগের পূজায় তো ব্যস্ততার অন্ত থাকে না। পূজার শুরু থেকে শেষ কার দায়িত্ব কি থাকবে, কত সুন্দর ভাবে দেবী মা'কে সাজাব সেই চিন্তা ই থাকে সবার মনে৷ তবে করোনার কারণে এই বছর খুব ই ছোট পরিসরে পূজা হবে৷ ইতোমধ্যে আল্পনা আঁকা হয়ে গিয়েছে৷ আশা করি ক্যাম্পাসে বন্ধুদের সাথে সুন্দর ভাবে মায়ের অর্চনা করতে পারব।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

১৫তম আর্বতনের শিক্ষার্থী গোপাল রায় বলেন, ক্যাম্পাসে পুজার আয়োজন হচ্ছে এটাতে আমরা অনেক খুশি। করোনার কারনে যদিও সল্পপরিসরে হবে তারপরও আমরা খুশি। আমরা ক্যাম্পাসে আলপনা আঁকাসহ আরো কিছু কাজ করেছি সৌন্দর্যের জন্য। আশা করি পূজোটা ক্যাম্পাসে দারুনভাবে কাটবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও সরস্বতী পূজা উপলক্ষে পুরান ঢাকার অলি-গলি সজ্জিত হয়েছে বর্ণিল প্যান্ডেল আর নানান আয়োজনে। এবার স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরেই সরস্বতী পূজা উদযাপন করা হবে।

‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950