রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলবে

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও সশরীরে পরীক্ষা নিতে রুটিন প্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কলা অনুষদের অন্তর্ভুক্ত রবীন্দ্র অধ্যায়ন বিভাগের ২০১৭-২৮ শিক্ষাবর্ষের স্থগিতকৃত ৩য় বর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা ২০২০ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইসলামি আরবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও চলবে পরীক্ষা

আগামী ০৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

এদিকে, আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ‍বাড়ানো হয়েছে। তবে এই সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে

চলবে আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও

চলমান বিধিনিষেধে স্বাস্থ্যবিধি জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬