কুবির দুই হলে নতুন প্রাধ্যক্ষ

১২ জানুয়ারি ২০২২, ০১:৪২ PM
মিহির লাল ও মিজানুর রহমান

মিহির লাল ও মিজানুর রহমান © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক-কে কাজী নজরুল ইসলাম হলে এবং একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোহাম্মদ মিজানুর রহমান-কে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী নজরুল ইসলাম হলে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুলহাস মিয়ার মেয়াদ শেষ হওয়ায় আগামী আগামী দুই বছরের জন্য নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, "কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্টদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী দুই বছর তারা এই দায়িত্ব পালন করবেন।"

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬