স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

১০ জানুয়ারি ২০২২, ১২:১২ PM
 শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইবি প্রেসক্লাব।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইবি প্রেসক্লাব। © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি এ আর রাশেদ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান ইবনে বাশার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম রায়হান, মুনজুরুল ইসলাম নাহিদ, আদিল সরকার এবং রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছবি অঙ্কন ছেড়ে ক্যালিগ্রাফি শুরু করেন আইআইইউসি ছাত্রী

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি শাখা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬