বাঁচানো গেল না ইবি শিক্ষার্থী ফারুককে

০৯ জানুয়ারি ২০২২, ০৬:১৩ PM
আনাস ফারুক

আনাস ফারুক © ফাইল ছবি

অবর্ধক রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আনাস ফারুক নামের এক শিক্ষার্থী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ইবির আল কুরআন বিভাগের শিক্ষক ও তার সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।

বিভাগ সূত্রে জানা যায়, আনাস দিনাজপুর সদরের মুরাদপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। করোনা মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ হওয়ার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন আনাস। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে অবর্ধক রক্তশূন্যতা (Aplastic anemia) ধরা পড়ে।

অবস্থার উন্নতি না হলে গত বছরের ডিসেম্বর মাসে উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে ১৭ ডিসেম্বর বাসায় আনা হয় তাকে। আজ সকালে মৃত্যুবরণ করেন তিনি। পরে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, তার মৃত্যুতে আমরা শোকহত। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬