খুবির ৫৪ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

০১ জানুয়ারি ২০২২, ০২:৪০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৫৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

জানা যায়, ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক ৩ লাখ টাকা আর্থিক অনুদান পাবেন। 

আরও পড়ুন: অধ্যাপনা ছেড়ে রাজনীতির মাঠে যারা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ও খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ১৫ জন, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ২৪ জন এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১৫ জন মনোনীত হয়েছেন। 

ফেলোশিপপ্রাপ্ত ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন-পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ২ জন, পরিসংখ্যান ডিসিপ্লিনের  ৬ জন, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ১ জন, গণিত ডিসিপ্লিনের ৫ জন এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ১ জন। 

আরও পড়ুন: ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে বিয়ে ভাঙল শিক্ষক

খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে রয়েছেন-ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের ৬ জন, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিসিপ্লিনের ৭ জন ও এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের ২ জন। এ ছাড়া জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ২৪ জনের মধ্যে ফার্মেসি ডিসিপ্লিনের ১৬ জন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৮ জন মনোনীত হন। 

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। 

ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950