বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯২ জন

৩১ ডিসেম্বর ২০২১, ০৩:২৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের ১১টি প্রজেক্ট অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন হয়েছে।

আরও পড়ুন: খুবিতে র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950