কুবি সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ

৩০ ডিসেম্বর ২০২১, ০৩:২৭ PM
শাহাদাত হোসেন বিপ্লব ও মো. মেহেদি হাসান মুরাদ

শাহাদাত হোসেন বিপ্লব ও মো. মেহেদি হাসান মুরাদ © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৭ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলী ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদি হাসান মুরাদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।

আরও পড়ুন: ফেল করলেও সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খালেদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আবু বকর সিদ্দিক ফরহাদ, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক পদে ডেইলি বাংলাদেশ পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেন শরীফ এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আহমেদ ইউসুফ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ার নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার সময় এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ ও সমিতির সদস্যরা।

আরও পড়ুন: খারাপ ফলের ভয়ে পালিয়ে যাওয়া মোস্তাকিম পেল জিপিএ-৫

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৭ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950